ফেনী জেলা কাজী সমিতির নির্বাচনে কাজী সৈয়দ মোজাম্মেল হক সভাপতি এবং কাজী জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১২ জুলাই) ফেনী জেলা কাজী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচনে কাজী সৈয়দ মোজাম্মেল হক সভাপতি এবং কাজী জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ও সভার সভাপতির দায়িত্ব পালন করেন কাজী আবদুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী নুরুল আফসার।
এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে কাজী ইয়াকুব ফারুকী নির্বাচিত হন।
নব-নির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রম আরো গতিশীল, সেবামুখী এবং সদস্যদের কল্যাণে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।



