শরণখোলার লোকলয় থেকে হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
শরণখোলার লোকলয় থেকে হরিণ উদ্ধার
শরণখোলার লোকলয় থেকে হরিণ উদ্ধার |নয়া দিগন্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে

বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে ওই গ্রামের জামাল মিরের বাড়িতে ঢুকে

পড়েছিল হরিণটি। খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য (ভিটিআরটি) এবং

গ্রামবাসী মিলে হরিণটিকে অক্ষতাবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারীদের ধারণা, বাঘের তাড়া খেয়ে হয়তো হরিণটি লোকালয়ে চলে এসেছে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো: আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি জামাল মিরের

বাড়িতে ঢুকে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ধারণা করা হচ্ছে, হরিণ বাঘের তাড়া খেয়ে নদীতে ঝাপ দিয়েছিল। তা নাহলে ইচ্ছাকৃতভাবে এতো বড় নদী সাঁতরে

হরিণটি লোকালয়ে আসার কথা না।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো: খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন

আনুমানিক ২৫ কেজি। হরিণটি বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়েও লোকালয়ে চলে যেতে পারে। সকাল ১০টার

দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে হরিণটি অবমুক্ত করা হয়েছে।

এসও খলিলুর রহমান আরো জানান, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু প্রাণী। ওদের সাথে

অস্বাভাবিক কিছু ঘটলে হার্ট অ্যাটাকের মারা যাওয়ার ঝুঁকি থাকে। তবে উদ্ধারকারী দলে ওয়াইল্ড টিম এবং

ভিটিআরটির প্রশিক্ষিত সদস্যরা থাকায় হরিণটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।