মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে মজুদকৃত তেল যেন কোনোভাবে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে সরকারের নির্দেশে হিলি সীমান্তসহ আশপাশের সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে।
এছাড়াও বাড়তি সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে সীমান্তে অবস্থিত বিজিবি পোস্টগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনোভাবেই যাতে দেশ থেকে তেল পাচার হয়ে যেতে না পারে, এ বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।’



