ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চারবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটক মাদককারবারির সাথে ভারতীয় মাদককারবারিদের যোগাযোগ রয়েছে। মাদককারবারিরা যতই চালাক হোক না কেন, পুলিশের হাতে তাদের ধরা পড়তেই হবে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ইয়াবাসহ গ্রেফতার শহিদুল ইসলাম (৪০)
ইয়াবাসহ গ্রেফতার শহিদুল ইসলাম (৪০) |সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’-কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মাদককারবারি শহিদুলকে গ্রেফতার করতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একাধিকবার অভিযান চালায়। তবে প্রতিবারই কোনো না কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী ইউনিয়নের বিপুলসংখ্যক কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া রংপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরো জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী দল অভিযান চালায়। এ সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।