পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল বিভাগের উদ্বোধন

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল বিভাগের উদ্বোধন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
ডেন্টাল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান
ডেন্টাল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান |নয়া দিগন্ত

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল বিভাগের উদ্বোধন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এছাড়াও ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ থেকে ১০০ শয্যা বিশিষ্ট করার প্রস্তাবের কথাও উল্লেখ করেন মো: মোস্তাফিজুর রহমান। পরে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এছাড়াও উপস্থিত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজির আহমেদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।