উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র পরিষদের ইফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র পরিষদের ইফতার
উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র পরিষদের ইফতার |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ ইফতার মাহফিলে পরিষদের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাংবাদিক বজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন জাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ফজলুল কাদের, সাবেক সহকারী শিক্ষক করিম উদ্দিন এবং শিক্ষক আব্দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে প্রাক্তন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম ঝিনুক, এফসিএস দেলোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, ব্যাংকার আবু সাঈদ, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ এবং এএসপি মেহেদী হাসান আমজাদসহ প্রাক্তন পরিষদের সদস্যরা।

ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা