মাদক কারবারের দ্বন্দ্ব

সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী গুরুতর জখম

স্থানীয় সূত্রে জানা যায়, মাদককারবার নিয়ে দীর্ঘদিন যাবত সুমনের সাথে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল। বুধবার ভোরবাজার এলাকায় একা পেয়ে সোহাগ, সিএনজি সোহাগ, রাকিবসহ ৮-১০ জন যুবদল কর্মী এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে সুমনকে গুরুতর আহত করে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবদলকর্মী সুমন। বুধবার দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা ছবি
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবদলকর্মী সুমন। বুধবার দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা ছবি |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে মাদক কারবারকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজারের ইত্যাদি স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদককারবার নিয়ে দীর্ঘদিন যাবত সুমনের সাথে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল। বুধবার ভোরবাজার এলাকায় একা পেয়ে সোহাগ, সিএনজি সোহাগ, রাকিবসহ ৮-১০ জন যুবদল কর্মী এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে সুমনকে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম জানান, ভোরবাজার এলাকায় মারামারি ঘটনা সম্পর্কে শুনেছি। খবর পেয়ে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।