বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রাম বাজারের উত্তর পাশে প্রধান সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার বিচার দাবি করে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক হঠাৎ সড়কে নেমে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। কিছুক্ষণ পর এলাকাবাসী ঘটনাটি বুঝে ওঠার আগেই মিছিলকারীরা মিছিল শেষ করে চলে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ঘটনার বিষয়টি পুলিশের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’



