নাটোরে ফ্রান্সের রাষ্ট্রদূত

বাংলাদেশের সাথে বিভিন্ন ইতিহাসসমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে কাজ করবে ফ্রান্স

নাটোরে এই প্রথমবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে মুগ্ধ হলেন বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট
নাটোরে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট |নয়া দিগন্ত

নাটোরে এই প্রথমবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে মুগ্ধ হলেন বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নাটোর (রানী ভবানী) রাজবাড়ি, উত্তরা গণভবন ও মিনি কক্সবাজার খ্যাত হালতিবিল পরিদর্শন করেন তিনি।

এ সময় নাটোর রানী ভবানী রাজবাড়ির ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখেন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, ‘ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন স্থাপনাগুলো দেখে মোহিত হয়েছি। বাংলাদেশের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে ফ্রান্সের কাছে তেমন কোনো তথ্য নেই।’

তিনি আরো বলেন, ‘ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সাথে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফ্রান্স কাজ করবে।’

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন বলেন, ‘ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখবেন। তার অংশ হিসেবে নাটোরের (রানী ভবানী) রাজবাড়ি, উত্তরা গণভবন ও মিনি কক্সবাজার খ্যাত হালতিবিল পরিদর্শন করেন। ঐতিহ্যসমৃদ্ধ স্থাপনাগুলো দেখে তিনি খুবই মুগ্ধ হয়েছেন।’

এ সময় তার সাথে ছিলেন ফ্রান্স দূতাবাসের কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন ফ্রান্সের রাষ্ট্রদূতকে নাটোরের বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বই উপহার হিসেবে প্রদান করেন।