ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৪

নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাজিরখলা গ্রামের টেনা মিয়ার ছেলে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bijoynagar

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে রাসেল মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা–আখাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাজিরখলা গ্রামের টেনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মিলনবাজার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।