কয়রায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া

১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতিসত্তা ও মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই জাতি আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলার অধিকার ভোগ করছে।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
কয়রায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের উদ্যোগে  দোয়া  ও আলোচনা সভার আয়োজন করা হয়
কয়রায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় |নয়া দিগন্ত

খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতিসত্তা ও মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই জাতি আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলার অধিকার ভোগ করছে। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের পেছনেও ভাষা আন্দোলনের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মরহুম অধ্যাপক গোলাম আযমের স্মৃতিচারণ করে বলেন, ভাষা আন্দোলন ও গোলাম আযমের নাম ইতিহাসে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তিনি শহীদদের আদর্শ ধারণ করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এতে আরো বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমির মো: মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমির মাস্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমির মৌলভী আবু সাঈদ, বাগালি ইউনিয়ন আমির হাফেজ আব্দুল হামিদ প্রমুখ।