লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নড়াইল জেলার শূরা সদস্য মো: আলমগীর হোসেন, শূরা সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলার শূরা সদস্য ও উপজেলার সাবেক আমির মাওলানা হাদিউজ্জামান, শূরা সদস্য মো: এমদাদুল হক এমদাদসহ প্রমুখ।



