পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৫ মার্চ) বেলা সোয়া ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সজল কান্তি সিকদার, অ্যাকাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক।
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।



