মেলান্দহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন মেলান্দহ ঝিনাইব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে মেলান্দহ উপজেলার ঝিনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন মেলান্দহ ঝিনাইব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ছিন্নভিন্ন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।