সিলেট ব্যুরো
সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি ও মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৪৩ পিস ইয়াবা ও ২১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট গড়ে তুলতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।



