কুমিল্লা সড়ক দুর্ঘটনা

লক্ষ্মীপুরে পাশাপাশি খোঁড়া হলো ৪ কবর

বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
পাশাপাশি চার কবর খোঁড়া হচ্ছে
পাশাপাশি চার কবর খোঁড়া হচ্ছে |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামে পাশাপাশি খোঁড়া হয়েছে চারটি কবর। একই পরিবারের চারজনকে একসাথে দাফনের প্রস্তুতি চলছে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের পর গ্রামের বশা হাজী পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন- মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা ও ছেলে সাহেদ আশরাফসহ আরো একজন।

স্থানীয় চা দোকানী নূর হোসেন বলেন, ‘সবসময় শুনেছি একসাথে কবর দেয়ার কথা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম। এক পরিবারের চারজন, এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি।’