ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে পেঁয়াজ রাখার চাং থেকে পড়ে সামিউল (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সামিউল সোনাখোলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।
এলাকা ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়িতে পেঁয়াজ সংরক্ষণের জন্য তৈরি করা চাংয়ে উঠেছিল সামিউল। এ সময় অসতর্কতাবশত সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় সোনাখোলা গ্রামসহ আশপাশের এলাকাতেও শোকের ছায়া বিরাজ করছে।



