যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকা টোল আদায় করা হয়েছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
যমুনা সেতু
যমুনা সেতু |নয়া দিগন্ত

ঈদযাত্রার শুরুর আগেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকা টোল আদায় করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়। এরমধ্যে ঢাকাগামী ১২ হাজার ৫৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ১৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ১১ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে এক কোটি ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এরমধ্যে দু’পাশেই দু’টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।