দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৌরীপুর শ্রমিক দলের ৫ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখা।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৌরীপুর শ্রমিক দলের ৫ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৌরীপুর শ্রমিক দলের ৫ নেতা বহিষ্কার |নয়া দিগন্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের পাঁচজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান ইসলাম ও আশরাফুল ইসলাম, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল।

বহিষ্কারাদেশে অনুমোদন দেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো: মফিদুল ইসলাম মোহন।

সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।