ভালুকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সওজের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা, দোকানঘর ও ফুটপাত দখলকারী ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফিরোজ হোসেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসাইন, ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান থাকায় সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন বলেন, ‘মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে।’

তিনি আরো জানান, ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে মহাসড়কে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।