দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নবজাতকের লাশ উদ্ধার

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারো কোনো অবৈধ সন্তানকে সবার অজান্তে নদের পানিতে ফেলে দেয়া হয়েছে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য।’

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Jamalpur
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে বলেন, ‘বৃহস্পতিবার ওই এলাকায় এক প্রোগ্রামে থাকা দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন আমাকে বিষয়টি অবহিত করামাত্র থানার উপপরিদর্শক আলমগীর হোসেনসহ একদল ফোর্স নিয়ে দুপুর সাড়ে ১২টায় সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’

ওসি আরো বলেন, ‘প্রকৃত ঘটনা এখনো জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারো কোনো অবৈধ সন্তানকে সবার অজান্তে নদের পানিতে ফেলে দেয়া হয়েছে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য।’