চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় ট্রাকচাপায় কেস্ট দাস (৫০) নামে এক সেলুন কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কেস্ট দাস উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড় খানপুর গ্রামের মৃত কুলিন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জিসিবি আদর্শ কলেজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপাত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক খাদে উল্টে পড়েছে। পুলিশ ঘটনা স্থলে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হবে।



