আলমডাঙ্গায় লাটাহাম্বার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বুধবার (৫ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জেহালা ইউনিয়নের রোয়াকুলি গেটপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

Location :

Chuadanga

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় আব্দুল লতিফ (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জেহালা ইউনিয়নের রোয়াকুলি গেটপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল লতিফ মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে নিজের গ্রাম রোয়াকুলির দিকে ফিরছিলেন। পথে গেটপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা পৌর এলাকার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত লাটাহাম্বার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।