নাটোরে ধানের শীষের চারে চার

শুক্রবার ১৩ জানুয়ারি) সকালে নাটোর সদর আসনের বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মো: ইউনুস আলী।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে বিএনপির বিজয়ী চার প্রার্থী
নাটোরে বিএনপির বিজয়ী চার প্রার্থী |নয়া দিগন্ত

নাটোরের চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার ১৩ জানুয়ারি) সকালে নাটোর সদর আসনের বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মো: ইউনুস আলী।

শুভেচ্ছা বার্তা নজরে এলে কিছু সময়ের মধ্যেই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুও তার ভেরিফাইড পেজ থেকে অধ্যাপক ইউনুস আলীকে শুভেচ্ছা জানান। এ সময় তারা আগামী দিনে এমন সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নাটোরের চার আসনের বিজয়ীরা হলেন— নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩(সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলে নাটোর-১ আসনে বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন এক লাখ দুই হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মো: ইউনুস আলী পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৬৬ ভোট।

নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯ হাজার ১৭০ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট।

নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭০ হাজার ৫৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।