কুমিল্লায় হাম-রুবেলার উপসর্গ নিয়ে আনাবিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাম-রুবেলার উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনাবিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসরা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, হাম-রুবেলার উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।



