ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সীরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে কলেজের বাণিজ্য ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান।
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম।
ফখরুল ইসলাম চৌধুরী পলাশ জানান, সীরাত অলিম্পিয়াডে কলেজের ৫শ’র বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে বিজয়ী ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, সনদ, অর্থসহ পবিত্র কোরআন শরীফ, ইসলামী সাহিত্যসহ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদান করা হয়।
এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে পুরস্কারপ্রাপ্ত কলেজের দুই শিক্ষার্থী ইমন দাস, ইংরেজি রচনা প্রতিযোগিতায় আদিবা জান্নাতকে পুরস্কার এবং থ্যাইল্যান্ডে আন্তর্জাতিক পর্যায়ে টিম ভিশন গোল্ড মেডেল পাওয়ায় সায়েন্স ক্লাবের ফারহান, আফনান ও নাহিনকে সম্মাননা দেয়া হয়।



