চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বন্ধুর বাড়ি বেড়াতে এসে মো: আব্দুল্লাহ আল মামুন (২১) ও মো: রাজ (১৭) অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বন্ধুর বাড়ি বেড়াতে এসে মো: আব্দুল্লাহ আল মামুন (২১) ও মো: রাজ (১৭) অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। এ ঘটনায় আরেক বন্ধু আব্দুল কাদের (২৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুধপাতিলা এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো: আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে, চুয়াডাঙ্গা এবং মো: রাজ দর্শনা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অন্যদিকে, গুরুতর আহত আব্দুল কাদের সদর উপজেলার দুধপাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন তার দুই বন্ধু আব্দুল্লাহ আল মামুন ও রাজ। পরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মামুন ও রাজ নিহত হন এবং আব্দুল কাদের গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হয়েছেন।’

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।