আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। এছাড়া চামড়ার গুণগত মান বজায় রাখতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।



