পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পাবনা থানা
পাবনা থানা |সংগৃহীত

পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তার গলায় একটি রুপার চেইন ছিল। লাশটি একটি বস্তার ভেতরে রাখা ছিল এবং গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো ছিল।

এলাকাবাসীর কয়েকজন দাবি করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাতপরিচয় প্রাইভেটকার দেখা যায়। গাড়িটিতে চারজন যুবক ছিলেন বলে তাদের ধারণা। নদী তীর থেকে বলরামপুরের দিকে যেতে প্রাইভেটকারটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর স্থানীয়রা গাড়িটি ধাক্কা দিয়ে বলরামপুর বাঁধ পর্যন্ত পৌঁছে দেয়। বাইরে ধর্ষণের পর হত্যা করে এই গাড়িতে করেই লাশটি ফেলে গেছে বলে স্থানীয়দের ধারণা। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করলে বিষয়টি জানা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’