মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর বিল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বিল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে
বিল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

মাদারীপুরের একটি বিল থেকে নিখোঁজের একদিন পর রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রুদ্র ডাসার উপজেলরা ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন বাকপ্রতিবন্ধী রুদ্র দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেসনি। রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মাদারীপুরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’