রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই ঘন্টায় মাদকসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে কোতোয়ালি এবং তাজহাট থানার তিনটি দল পৃথকভাবে এ অভিযানে অংশ নেয়।
মহানগর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান জানান, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে কোতোয়ালি থানা ছয় গ্রাম হিরোইনসহ ১১ জন মাদককারবারি ও চোরকে গ্রেফতার করে। অন্যদিকে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাজহাট থানা মেডিক্যাল সিন্ডিকেটের দালাল ও মাদককারবারিসহ সাতজনকে গ্রেফতার করে। বাকি ১৪ জনকে অন্য এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নগরীর ছয়টি থানাতেই এই অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন পুলিশ।



