সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়ি কাজীরবাগে আনা হয়। পরে বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোড়াপীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
মহিউদ্দিন আহমেদ
মহিউদ্দিন আহমেদ |সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়ি কাজীরবাগে আনা হয়। পরে বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোড়াপীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সিরাজদিখানের সাবেক উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।