জয়পুরহাটে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বাদ জুমআ জয়পুরহাট জেলার বিভিন্ন মসজিদে জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওমর আলী বাবু, জয়পুরহাট

Location :

Joypurhat
জয়পুরহাটে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল
জয়পুরহাটে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বাদ জুমআ জয়পুরহাট জেলার বিভিন্ন মসজিদে জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও জয়পুরহাট শহর জামায়াত আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শহর নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির প্রমুখ।