বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সিলেটে জামায়াতের রিকশা বিতরণ

‘জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। সেই রাষ্ট্রে বেকারত্ব ও দারিদ্র্য থাকবে না।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সিলেটে জামায়াতের রিকশা বিতরণ
বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সিলেটে জামায়াতের রিকশা বিতরণ |ছবি : নয়া দিগন্ত

সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে রিকশা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় একজন হতদরিদ্র ব্যক্তির কাছে একটি নতুন রিকশা তুলে দেয়া হয়।

২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারি রুমেল আহমদের পরিচালনায় রিকশা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের মজলিসে শূরার সদস্য ড. এএইচএম সোলায়মান, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, শাহপরান পশ্চিম থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমদ হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কবির আহমদ, এখলাছুর রহমান, লুৎফুর রহমান ও জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী বলেন, জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। সেই রাষ্ট্রে বেকারত্ব ও দারিদ্র্য থাকবে না। এজন্য জাকাতভিত্তিক অর্থব্যবস্থা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দরিদ্র ব্যক্তির মাঝে রিকশা বিতরণ একটি মহৎ উদ্যোগ। যারা এই উদ্যোগে শরীক হয়েছেন তাদেরকে মুবারকবাদ। এভাবে দরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।