শেরপুরের শ্রীবরদীতে ৩ মাদক কারবারি আটক

শেরপুরের শ্রীবরদীতে ১১০ পিছ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ কমল মিয়া (৪০), মো: ইদ্রিস আলী (৪২) ও মজনু মিয়া (৫২) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শেরপুরের শ্রীবরদীতে ৩ মাদক কারবারি আটক
শেরপুরের শ্রীবরদীতে ৩ মাদক কারবারি আটক |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে ১১০ পিছ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ কমল মিয়া (৪০), মো: ইদ্রিস আলী (৪২) ও মজনু মিয়া (৫২) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ মে) দুপুরে তাদেরকে মাদক মামলায় শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে মো: কমল মিয়া ও মো: ইদ্রিস আলীকে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে, মজনু মিয়াকে পাঁচ গ্রাম হিরোইনসহ ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি ব্রিজের উত্তর পাশে চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোরশেদ আলম ও মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল মাদক কারবারিদের আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপস নেই। কাজেই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।