চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়

যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে পিন্টু মিয়া নামে এক কৃষকের ফলন্ত পিয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়
চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড় |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে পিন্টু মিয়া নামে এক কৃষকের ফলন্ত পিয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুর ভাটার মাঠে এ ঘটনা ঘটে।

পিন্টু মিয়া দেবীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় পিন্টু মিয়া দেবীপুর গ্রামের মরহুম মিনহাজ উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেনের (৪৭) নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।

পিন্টু মিয়া জানান, মোফাজ্জল হোসেন সম্পর্ক আমার আপন চাচা। জমিজমা নিয়ে তার সাথে আমাদের দীর্ঘ দিন ধরে গোলযোগ চলে আসছিলো সেই জের ধরে তিনি আমার ১০ কাটা জমির ফলন্ত পিয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।