উলিপুরে ইরানে নিহত–আহতদের স্মরণে দোয়া

উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজার এলাকায় স্থানীয় পাগলার হোটেলের মালিক রঞ্জু মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
দোয়া মাহফিল
দোয়া মাহফিল |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে ইরানে চলমান সংঘাতে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজার এলাকায় স্থানীয় পাগলার হোটেলের মালিক রঞ্জু মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজয়ে পাঁচ শতাধিক দরিদ্র ও পথচারী মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বলেন, ‘ইরানে চলমান সংঘাতে বাংলাদেশীসহ যারা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়েছে। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।’

হোটেল মালিক রঞ্জু মিয়ার স্ত্রী আছিয়া বেগম জানান, স্বামী–স্ত্রী মিলে ছোট একটি হোটেল চালান তারা। সেখান থেকে যে আয় হয় তার একটি অংশ দিয়ে প্রতি শুক্রবার অসহায় মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানো হয়।

রঞ্জু মিয়া বলেন, ‘অসহায় মানুষদের খাবার দিতে পারছি—এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। ইরানে নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়েছে এবং দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। যতদিন বেঁচে থাকব, মানুষের পাশে থাকতে চাই।’