ডুমুরিয়ায় ইজিবাইক উল্টে কলেজ ছাত্রের মৃত্যু

নিহত আবিদ ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের শিক্ষক আইয়ুব মাস্টারের ছেলে।

Location :

Dumuria

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক উল্টে আবিদ হাসান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ধানিবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের ছাত্র আবিদ রাতে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে ধানিবুনিয়া এলাকায় ইজিবাইক উল্টে মারাত্মক আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদ ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের শিক্ষক আইয়ুব মাস্টারের ছেলে।