দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে (৩০ মে) দিনাজপুরের পৌর বিএনপির ২নম্বর ওয়ার্ডের আয়োজনে চাউলিয়াপট্টি মোড়ে দোয়া মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত |নয়া দিগন্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে (৩০ মে) দিনাজপুরের পৌর বিএনপির ২নম্বর ওয়ার্ডের আয়োজনে চাউলিয়াপট্টি মোড়ে দোয়া মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, পৃথক পৃথকভাবে একই কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

এছাড়াও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ওয়ার্ডে এবং কোতোয়ালি বিএনপির উদ্যোগে ১০টি ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়।