গোপালগঞ্জের মুকসুদপুরে শামসুন্নাহার রেশমা (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্য বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার রেশমা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামসুন্নাহার নিজ বসতঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’



