কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে মো: রাফসান মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হলিমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাফসান বনগ্রাম চৌরাস্তা বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রাসেল মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাফসান মিয়াকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হোসেনপুর থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



