রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দাম রাখায় তেল বিক্রেতাকে জরিমানা

রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

Location :

Rangamati
রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দাম রাখায় তেল বিক্রেতাকে জরিমানা
রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দাম রাখায় তেল বিক্রেতাকে জরিমানা |নয়া দিগন্ত

রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ৩রাস্তার মাথা এলাকায় মেসার্স সজীব অ্যান্ড সৌরভী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: কাদেরের নিকট থেকে এই জরিমানা আদায় করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এই জরিমানা আদায় করেছে বলে জানা যায়।

জানা যায়, মো: কাদের ১৬০ টাকা হারে প্রতি লিটার অকটেন বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও দাম বাড়তি রাখায় এই জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এসময় পুলিশ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন।