‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, অভিযানে মিলল ৯৭৮৩ লিটার

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gomastapur
গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত করে বিক্রি বন্ধের নোটিশ দেয়া হয়
গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত করে বিক্রি বন্ধের নোটিশ দেয়া হয় |সংগৃহীত

পাম্পের সামনে কাগজে নোটিশ লেখা ‘তেল নেই’। অথচ সেই পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উদ্ধার করল পৌনে ১০ হাজার লিটার জ্বালানি তেল।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জ্বালানি তেল থাকার পরও বিক্রি বন্ধ করে দেয়ায় একটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুত যাচাই করেন। এ সময় দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে।

তিনি আরো বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে ।

এ সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।