দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার বটতলীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল ও রিক্তা বেগম এর মেয়ে। সে ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আলোচনা সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ‘ঘাতক বাসটিকে থানায় আটক করে রাখা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



