জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নীলফামারী জেলা ১১ দলের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা শহরের বড় বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়। তাই জুলাইকে বুকে ধারণ করে মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।



