ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সাথে নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত

রাজুর ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে নৌকাযোগে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে ডাকাতিয়া নদীতে তাদের নৌকার সাথে একটি সিমেন্টবাহী জাহাজের সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Haziganj
সিমেন্টবাহী জাহাজের সাথে নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত
সিমেন্টবাহী জাহাজের সাথে নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত |প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সাথে নৌকার সংঘর্ষে নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জের রাজুর ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজুর ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে নৌকাযোগে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে ডাকাতিয়া নদীতে তাদের নৌকার সাথে একটি সিমেন্টবাহী জাহাজের সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে এবং নুরুল ইসলাম নদীতে পড়ে জাহাজের নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।

এ ঘটনায় নৌকায় থাকা আরো দুই শ্রমিক আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের পরিচয় ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।