ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিদিনের মতো ফেনী যাওয়ার পথে সকাল ১০টার দিকে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহত |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের রামপুর রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপরজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন (২১) ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে এবং আহত ইউনুছ (২৫) একই এলাকার আবু তাহেরের ছেলে। তারা দু‘জনই ফেনীর একটি কন্ডিশন দোকানে কাজ শিখছিলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক ফয়সাল জানান, প্রতিদিনের মতো ফেনী যাওয়ার পথে সকাল ১০টার দিকে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ইউনুছ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা আশপাশের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। আহত ইউনুছের জ্ঞান না ফেরায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।