কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুজন মাদারীপুরে গ্রেফতার

‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।'

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন
মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন |সংগৃহীত

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’