পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

এ সময় শহরের বিভিন্ন দোকানে হলুদ, মরিচ ও দুগ্ধজাত পণ্যের বিক্রয় কেন্দ্রেও তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুরের বিভিন্ন বাজারে মনিটরিং চালায় ভ্রাম্যমাণ আদালত
পিরোজপুরের বিভিন্ন বাজারে মনিটরিং চালায় ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

পিরোজপুরে জেলা প্রশাসন ও ভ্রাম্যমান খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের অভিযানে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের সিইও অফিস এলাকার ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ফুড প্যালেসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুধে ডিটারজেন্ট মেশানো এবং জিলাপিতে হাইড্রোজেন ব্যবহারের উপস্থিতি শনাক্ত হওয়ায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ সময় শহরের বিভিন্ন দোকানে হলুদ, মরিচ ও দুগ্ধজাত পণ্যের বিক্রয় কেন্দ্রেও তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তা শামীম হোসেন বলেন, ‘দুধে ডিটারজেন্ট মেশানো অত্যন্ত ক্ষতিকর। এতে শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।’

তিনি ভোক্তাদের সচেতন হওয়ার জন্য সন্দেহজনক খাদ্যপণ্য দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে বাজারে খাদ্যে ভেজাল রোধে মনিটরিং আরো জোরদার করা হবে।