হুইপ নিযুক্ত হলেন নিজান

সম্মানজনক এ অর্জনের খবরে বিপুল ভোটের ব্যবধানে হ্যাট্রিক বিজয়ী এ এমপির প্রতি অভিনন্দন জ্ঞাপন করছেন সর্বস্তরের এলাকাবাসী।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
হুইপ এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান
হুইপ এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান |নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচিত এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।

সম্মানজনক এ অর্জনের খবরে বিপুল ভোটের ব্যবধানে হ্যাট্রিক বিজয়ী এ এমপির প্রতি অভিনন্দন জ্ঞাপন করছেন সর্বস্তরের এলাকাবাসী। সোসাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে তার ইতিবাচক ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশংসার কথা তুলে ধরছেন।

এর আগেও তিনি ২০০১ ও ২০০৮ সনের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। হয়েছিলেন প্রতিমন্ত্রী মর্যাদার সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানও।

শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের বর্বরোচিত হামলার ঘটনায় সেসময়ের সংসদ অধিবেশনে দেয়া তার প্রতিবাদী উচ্চারণ সম্বলিত ভাইরাল হওয়া ভিডিও প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমে শিহরণ জাগায় এখনো।

এবারে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে নিজ দলেরই কতিপয় উশৃঙ্খল নেতাকর্মীর নামে রামগতি ও কমলনগরে পৃথক মামলা দিয়ে গ্রেফতার ঘটনায় জনমনে ব্যাপক প্রশংসনীয় হয়েছেন তিনি।

নেটিজেনরা মনে করছেন, তার ইতিবাচক কর্মকাণ্ডের ফলে এখন তিনি একক বিএনপি দলীয় পরিচয় চাপিয়ে ব্যক্তি ইমেজের প্রতিচ্ছবি হয়ে ওঠেছেন।

উল্লেখ্য, ২ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে সহ ছয় সংসদ সদস্যকে সরকার দলীয় হুইপ নিযুক্ত করা হয়।